Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কথাসাহিত্যিক বুদ্ধদেব বসুর ‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটকের পাঠচক্র

banglarbhoreBy banglarbhoreDecember 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
তপস্যার চেয়ে প্রেম উত্তম- একথাই অনুরনিত হয়েছে কথাসাহিত্যিক বুদ্ধদেব বসুর ‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটক জুড়ে। ‘সপ্তাহে একটি বই পড়ি’ সাহিত্য পাঠচক্র সংগঠনের উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় তপস্বী ও তরঙ্গিনী গ্রন্থ নিয়ে পাঠচক্রের আলোচকেরা এসব কথা বলেন। যশোর শহরের স্টেডিয়ামপাড়ায় ‘নির্বাচিত’ নামে একটি বইয়ের দোকানে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়। দেবদারু গাছের পাতা, হলুদ গাদা ও গোলাপের পাপড়ি ছিটিয়ে এবং মাটির ঘটে রজনীগন্ধা, গোলাপ আর জারবেরা ফুল রেখে প্রতীকী তপোবন সৃষ্টি করে প্রতিবেশ অধ্যয়নের আয়োজন করা হয়।আলোচনার মাঝে পাঠচক্রের সদস্য লিমা খাতুন ও অপু দেবনাথ অভিনয়ের মাধ্যমে নাটকের নায়ক ঋষ্যশৃঙ্গ ও নায়িকা তরঙ্গিনী চরিত্রে অভিনয় করে কাহিনীর অংশ বিশেষ তুলে ধরেন। আলোচনা করেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবীর, সাংবাদিক এইচ আর তুহিন ও মনিরুল ইসলাম, কবি মামুন আজাদ প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মো. শাহ্জাহান কবীর। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হরিদাস বিশ্বাস। সংগীত পরিবেশন করেন মুস্তাহিদ হাসান শাকিল ও ফাহিম আল ফাত্তাহ। বক্তারা বলেন, ‘তপস্বী ও তরঙ্গিণী’ নাটকে বুদ্ধদেব বসু পৌরাণিক কাঠামো ভেঙ্গে নারী-পুরুষের জীবনে আধুনিক গুণাবলী সঞ্চার করেছেন। সাধনার ইতিহাসে মুনিদের নারীকেন্দ্রিক সাধনা স্খলনের কথা কে না জানে। মুনি বিভাণ্ডক নিজে অপ্সরী উর্বশী দ্বারা পতিত হলে রাগে-ক্ষোভে অভিমানে নিজের সন্তান ঋষ্যশৃঙ্গকে গড়ে তুলেছিলেন নারীচেতনহীনভাবে। কিন্তু এত সতর্কতার পরও নারী দ্বারা সেই ঋষ্যশৃঙ্গের স্খলনেরই দ্বান্দ্বিক অভিঘাতে বিভাণ্ডক বিপর্যস্ত হয়ে উঠছিলেন। সত্যি কী নারী সাধনার প্রতিবন্ধক? নারী-পুরুষীয় মানবিক টানাপড়েনের এমন এক দ্বান্দ্বিক সম্পর্কের কাহিনি দৃশ্যমান হয়ে উঠে পাঠচক্রের আলোচনা ও নাট্যাভিনয়ের পরতে পরতে।

 

পাঠচক্র
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.