Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
  • কপোতাক্ষের স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ
  • বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১২, ২০২৬

কপোতাক্ষের স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
কপোতাক্ষের স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর সংবাদদাতা :
যশোরের কেশবপুর উপজেলার ঐতিহাসিক সাগরদাঁড়ি ও শার্শা গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের একমাত্র মাধ্যম কপোতাক্ষ নদের ওপর নির্মিত কাঠের সেতুটি প্রবল স্রোতের আঘাতে ভেঙে পড়েছে। এতে দুই পাড়ের মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ।

গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে ভারি বৃষ্টি ও কপোতাক্ষ নদের তীব্র স্রোতের চাপে সেতুটির একটি বড় অংশ ধসে পড়ে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন সংস্কারের অভাবে দুর্বল হয়ে পড়া সেতুটি শেষ পর্যন্ত নদীর প্রবল স্রোতের কাছে হার মানে।

স্থানীয়রা জানান, সাগরদাঁড়ি ও শার্শাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন প্রয়োজনের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ছিল এই কাঠের সেতু। সেতুটি ভেঙে যাওয়ায় এখন নৌকাই একমাত্র ভরসা। তবে নদীতে স্রোত বেশি থাকায় নৌকায় পারাপারেও ঝুঁকি তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। প্রতিবার বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় তাদের।

স্থানীয় বাসিন্দা নাজমুল বলেন, “আমরা আর অস্থায়ী কাঠের সেতু চাই না। কপোতাক্ষের ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি। দ্রুত ব্যবস্থা নেয়া না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।”

এ অবস্থায় কপোতাক্ষ নদের ওপর দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.