Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৭, ২০২৫

কবরস্থানের গাছ কাটার পর এবার কলেজের পুকুর দখল চেষ্টা বিএনপি নেতা খোকনের!

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
কবরস্থানের গাছ কাটার পর এবার কলেজের পুকুর দখল চেষ্টা বিএনপি নেতা খোকনের!
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
কবরস্থানের গাছ কাটার পর এবর কলেজের পুকুরে নিজ ইচ্ছায় মাছ ছেড়ে দখলের চেষ্টা চালাচ্ছেন ঝিকরগাছা পৌর বিএনপির বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকন।

জানা গেছে, যশোরের ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের পুকুরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মাছ ছেড়েছেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকন। কলেজ অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় ঝিকরগাছা থানায় জিডি করবেন না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার রাতে (১৬ জুলাই) সরকারি শহীদ মশিউর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন এক প্রশ্নের জবাবে জানান, মোবারকপুর গ্রামের এমরান রেজা খোকন (পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক) আমাকে না জানিয়ে পুকুরে মাছ ছেড়েছেন। মাছ ছাড়ার বিষয়ে খোকনের কাছে জানতে চাইলে আমাকে (অধ্যক্ষ) বলেন – মাছ আমি এমনি ছেড়েছি, আপনারা মাছ ধরে খাবেন। অধ্যক্ষ আরো বলেন-উপজেলা বিএনপির দুই একজন নেতা বিষয়টি জানেন।

প্রসঙ্গত পৌর বিএনপি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকন এক মাস আগে একটি কবরস্থান থেকে জোরপূর্বক গাছ কেটেছিলেন। এবার ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের পুকুরের মাছ ছেড়ে দখলের চেষ্টা করছেন। ৫ আগস্টের পূর্ব পর্যন্ত এমরান রেজা খোকন আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন।

কবরস্থানের গাছ কাটার ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে মৌখিকভাবে জানানো হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এরপর সরকারি কলেজের পুকুর দখলের চেষ্টায় ঝিকরগাছা পৌরবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

খোকন নেতা বিএনপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.