কলারোয়া সংবাদদাতা:
কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ কালাম নির্বাচনী প্রচারণায় গিয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু ও মফিজুল ইসলাম লাভলুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করেন যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে।
ওই বক্তব্যের প্রতিবাদ করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লাল্টু।
বিবৃতিতে আমিনুল ইসলাম লাল্টু বলেছেন, এমন অশালীন ও বানোয়াট বক্তব্যে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ও বিভ্রান্তমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করে। একই সাথে দল ও সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ও তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করি।
শিরোনাম:
- কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়সহ বিভিন্ন দাবিতে কৃষক খেতমজুর সমিতির স্মারকলিপি
- সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার
- দুর্নীতি-অনিয়মের অভিযোগে আলোচিত রামপাল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- ‘সুন্দরবনের পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে’
- কেশবপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন
- বাগআঁচড়ায় বিভিন্ন ক্লিনিকে অভিযান : জরিমানা আদায়
- জীবননগরে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষক কর্মশালা
- দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

