Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির পক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার কায়বা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড (কোটা ধান্যতাড়া) গ্রামে এ লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক হাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় এতে প্রাধান অতিথি ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও নারী ভোটাররা অংশগ্রহণ করেন।

প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি তার বক্তব্যে বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, আর আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এই এলাকায় রাস্তাঘাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করবো। রুদ্রপুর ও মাখলার বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো, চাষিদের মুখে হাসি ফোটাবো। বিশেষ করে এই এলাকায় একটি কোরআান শিক্ষার প্রতিষ্ঠান বানাবো।

জামায়াত ইসলামীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, মা বোনেরা আপনারা বিভ্রান্ত হবেন না, আমরা জানি একটি রাজনৈতিক দল আপনাদের কাছে গিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করছে, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। বেহেস্তের টিকিট একমাত্র মহান আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না, তই আপনারা তাদের কথায় বিভ্রান্ত হবেন না।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান।

আরো উপস্থিত ছিলেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সর্দার, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুলা মিলন যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উঠান বৈঠক কায়বা তৃপ্তি ধানের শীষ প্রার্থী লিফলেট বিতরণ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.