Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র শিবিরের বর্ণাঢ্য র‌্যালি

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়। ‘মেধা ও সততায় গড়বো দেশ’ এই স্লোগানে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বিকেলে ব্যানার ও বিভিন্ন ফেস্টুনে বর্ণাঢ্য সাজে সজ্জিত র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি সাঈদী হাসান বুলবুল, জেলা শাখার সেক্রেটারি জুবায়ের হোসেন, কালিগঞ্জ পূর্ব শাখার সভাপতি আজহারুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি রবিউল ইসলাম, উত্তর শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা প্রতিটি মানুষকে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্র শিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উপলক্ষে কালিগঞ্জে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‌্যালি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.