Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জের যুবককে যশোরে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

পরকীয়ার জেরে
banglarbhoreBy banglarbhoreমার্চ ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
পরকীয়ার জেরে ঝিনাইদহের কালীগঞ্জের আহসানুল ইসলাম অর্কিড নামে এক যুবককে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৭ টার দিকে যশোর পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে এ ঘটনা ঘটে। অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার ওসমান গণির ছেলে।

জানা গেছে, গত প্রায় ১ মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে অর্কিড নামের ওই যুবক। এরপর থেকে অর্কিড ও তারিন পলাতক ছিল। অর্কিডও বিবাহিত ও দুই সন্তানের জনক বলে জানা গেছে। বুধবার মীমাংসার কথা বলে অর্কিডকে যশোরে ডাকেন তারিন। এ সময় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল নামে এই তিনজন শরীরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অর্কিডের পরিবারের স্বজনদের খবর দিলে তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। ভয়ে যশোরের কোন হাসপাতালে চিকিৎসা না করিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আহত অর্কিড জানায়, তার শরীরে রিংকু, তারিন ও ফয়সাল পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। অর্কিডের মা অভিযোগ করে বলেন, তার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসার সময় জোরপূর্বক ভিডিও করে নেয় রিংকু ও তারিন। নাহলে তার সন্তানকে নিয়ে আসতে দিচ্ছিল না। বর্তমানে তিনি ঢাকায় আছেন ছেলেকে নিয়ে। ছেলের অবস্থা ভালো না।

কালীগঞ্জ যশোর হত্যাচেষ্টার অভিযোগ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.