ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রাম থেকে অস্ত্র-গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার গভীররাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- তেঘরিহুদা গ্রামের লাল মিয়া ও জাহাঙ্গীর আলম। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ১ রাউন্ড শটগানের গুলি, ২টি রাইফেলের খোসাসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ২১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, রোববার গভীররাতে কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রামে অস্ত্র তৈরি হচ্ছে ও সরঞ্জামাদি রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যৌথবাহিনী। সেখান থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
##
শিরোনাম:
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
- সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

