Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৯, ২০২৪

কালীগঞ্জে দাখিল পরীক্ষা কেন্দ্রে ৩ ছাত্রী অজ্ঞান হয়ে হাসপাতালে

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার তিন পরীক্ষার্থীর একসঙ্গে জ্ঞান হারানোর ঘটনা ঘটেছে। ওই তিন শিক্ষার্থীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। রোববার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০টায় কেন্দ্রটিতে বিভিন্ন মাদ্রাসা থেকে আসা ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু হয়। এরপর পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর মাজদিয়া আয়েশা ফুলজাল মেমোরিয়াল দাখিল মাদ্রাসার ছাত্রী শামিমা খাতুন (১৬) অসুস্থ হয়ে জ্ঞান হারায়। কিছু সময় পরই একই মাদ্রাসার ছাত্রী নদী খাতুন (১৬) ও সুরাইয়া খাতুন (১৬) অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ অলিউর রহমান জানান, পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টা পর তিন ছাত্রী অসুস্থ হয়ে জ্ঞান হারায়। তাদের প্রাথমিক চিকিৎসায় জ্ঞান না ফিরে না আসাতে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শিশির কুমার সানা জানান, অসুস্থ অবস্থায় শিক্ষার্থীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেবার পর তাদের জ্ঞান ফিরে আসে। তিনি জানান, পরীক্ষার মানসিক টেনশনে এমনটা হতে পারে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.