Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহে কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার (২৬) নামে এক নরসুন্দর ও ট্রাকের ধাক্কায় লিটন হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

জানা গেছে , রোববার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহের সুন্দরপুর স্টেশনের অদুরে প্রকাশ কুমার নামে এক নরসুন্দর ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোয়ালন্দ ট্রেনে তিনি কাটা পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে রেল পুলিশ তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। নিহত প্রকাশ কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের বাসিন্দা। তিনি কালীগঞ্জ উপজেলার কালুকালি গ্রামের মামা বাড়ি বসবাস করতেন এবং তালেশ্বর বাজারে নরসুন্দরের কাজ করতেন। তবে স্থানীয়দের ধারনা নিহত ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন।

মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার মশিয়ার রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পওয়ার পর যশোর রেল পুলিশকে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা বলতে পারেননি মাস্টার মশিয়ার রহমান।

অপরদিকে সোমবার ভোরে আসলাম হোসেন লিটন নামে এক মোটরসাইকেল চালক বারোবাজার ফুলবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিহত হস। নিহত লিটন কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের বাসিন্দা।

বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.