Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২১, ২০২৪

কালীগঞ্জে স্কুলের ইজিবাইক উল্টে আহত ১২ শিক্ষার্থী

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের ইজিবাইক উল্টে অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে যশোরে রেফার্ড করা হয়েছে।

আহতরা হলেন- ফরহান হোসেন (১০), মুক্তা খাতুন (১৪), সিয়াম হোসেন (১০), আজিবার রহমান (৫), তানিম হোসেন (৫), আবিদ খান (১২), ঐশি খাতুন (৯), ওয়ালিদ হোসেন (১৩), হুজাইফা খাতুন (১২), আমির হামজা (৮), রোকন হোসেন (১৩) ও আরিফ হোসেন (১১)। এরমধ্যে আজিবার রহমানের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়েছে।

আহত শিক্ষার্থীরা জানায়, উপজেলার দাদপুর এলাকা থেকে ফেরার পথে ইজিবাইক চালক দ্রুত গতিতে চালাচ্ছিলেন। এ সময় তাকে দ্রুতগতিতে চালাতে নিষেধ করলেও তিনি শোনেননি।

পথিমধ্যে বালিয়াডাঙ্গা এলাকার মির্জাবাড়ি মোড়ে পৌঁছালে একটি শিশুকে ধাক্কা দিয়ে উল্টে যায় ইজিবাইকটি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশির ভট্টাচার্য জানান, আহত অবস্থায় ১২ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়।

এরমধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও একজনকে যশোরে রেফার্ড করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.