Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ
  • শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত
  • নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি
  • অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক
  • যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার
  • বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • কবিরাজির আঁড়ালে জাল টাকার কারবার : মণিরামপুরে আটক ২, জব্দ কম্পিউটার, জাল নোট
  • জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর জন্মদিন উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃষির উন্নতি হলে দেশ বাঁচবে মানুষ বাঁচবে : আফিল উদ্দিন এমপি

banglarbhoreBy banglarbhoreJune 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, স্মার্ট প্রযুক্তি, স্মার্ট দেশ কৃষি নির্ভর বাংলাদেশ। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে হলে আমাদের কৃষির উন্নয়ন করতে হবে। কৃষির উন্নতি হলে দেশ বাঁচবে মানুষ বাঁচবে। উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে ভালো ফসল ফলাতে হবে। কৃষকের উন্নতি হলে দেশ উন্নত হবে। আওয়ামী লীগ সরকার কৃষি বিপ্লব ঘটানোর জন্য কৃষকদের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ভর্তুকি দিয়ে আসছে। আমাদের কৃষকরা সরকারি সহয়তা পেয়ে তারা তাদের জমিতে অধিক ফসল ফলাতে সক্ষম হচ্ছে।

মঙ্গলবার বেলা ১১ টায় যশোরের শার্শা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ক্লাইমেট স্মার্ট এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করেছে উপজেলা কৃষি অফিস। মেলায় কৃষি প্রজেক্টের আওতায় ১০ টি স্টল প্রদর্শন করা হচ্ছে। মেলাটি চলবে আগামী ২৭ জুন পর্যন্ত।

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তরুণ কুমার বালা, বেনাপোল ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ বাইজিদ বোস্তামী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন, চেয়ারম্যান কবির উদ্দিন তোতা ও তবিবর রহমান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক ও সফল কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ

    August 28, 2026

    শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত

    August 28, 2026

    নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.