কালিগঞ্জ সংবাদদাতা
‘সেবা নিন, সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত বন্ধন হসপিটালের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমিক হাইস্কুল মাঠে বন্ধন হসপিটালের পরিচালক আলমগীর কবিরের সভাপতিত্বে হাফিজুর রহমান শিমুল ও আবু আলম তরফদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, অফিসার ইনচার্জ (তদন্ত) হারুনার রশিদ মৃধা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল কবির, উপজেলা সমবায় অফিসার আকরাম হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোশাররফ হোসাইন চৌধুরী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মাস্টার আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আব্দুল আজিজ গাইন, মাস্টার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা টিএম গোলাম মহিউদ্দিন, মাস্টার রফিকুল ইসলাম, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় বন্ধন হসপিটাল চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। পরে হসপিটালের বিভিন্ন স্থান পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
শিরোনাম:
- সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
- দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
- ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
- লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
- শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
- যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
- দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
- ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ