Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেন্দ্রে না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে: মাশরাফি

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৯, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
যদি ভোট কেন্দ্রে না যান তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে বলে ভোটারদের ভোটদানে উৎসাহিত করেছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মাশরাফি বিন মোর্তজা।
‘আমি আমার পরিবার নিয়ে বাফার জোনে ছিলাম। সেখান থেকে নড়াইলের উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে ছুটে এসেছি। আগামী ৭ জানুয়ারি আপনারা আমার দায়িত্ব নেবেন। ৮ জানুয়ারি থেকে আমি আপনাদের দায়িত্ব নেবো’
গতকাল সকালে নড়াইল-২ আসনের নৌকা প্রার্থী নিজের নির্বাচনী এলাকা নড়াইল সদরের শিঙ্গিয়া বাজার, বাগডাঙ্গাসহ হবখালি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। এসব পথসভায় মাশরাফিকে দেখতে হাজার হাজার লোক উপস্থিত হন এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় মাশরাফি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি শুধু আপনাদের ভবিষ্যৎ নির্ভর করছে না, নির্ভর করছে আপনাদের ঘরে ঘরে যে ছোট ছোট শিশুরা আছে তাদের ভবিষ্যত।’
নির্বাচনবিরোধী কারও কথা না শোনার তাগাদা দিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আপনারা বিভিন্ন লোকের মিষ্টি মিষ্টি কথা ও প্রলোভনে আপনাদের মূল্যবান ভোট যদি এদিক সেদিক দেন, আপনারা কত বড় ধোঁকা খাবেন, সেটা আপনারা নিজেরাও জানেন না।’
তিনি আরও বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে বাফার জোনে ছিলাম। সেখান থেকে নড়াইলের উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে ছুটে এসেছি। আগামী ৭ জানুয়ারি আপনারা আমার দায়িত্ব নেবেন। ৮ জানুয়ারি থেকে আমি আপনাদের দায়িত্ব নেবো।’
নির্বাচনী গণসংযোগ ও পথসভায় সদরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, হবখালি ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.