Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৫৭ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেল যশোরের নিম্নাঞ্চল
  • ‘ভায়না’ নদী রক্ষায় মামলা হলেও থামেনি দখলদার আসামিরা
  • এখন সময় দেশকে নতুন ভাবে গড়ার : নার্গিস বেগম
  • মণিরামপুরে শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ
  • যশোরে বজ্রপাতে কিশোর নিহত, কৃষক আহত
  • সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা; সহায়তার আবেদন
  • কেশবপুরে ইউএনও’র কথা বলে বিএনপির নেতার ৫০ হাজার টাকা দাবি!
  • সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবকে গণসংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে ইউএনও’র কথা বলে বিএনপির নেতার ৫০ হাজার টাকা দাবি!

banglarbhoreBy banglarbhoreজুন ৬, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
কেশবপুরে ইউএনও’র কথা বলে বিএনপির নেতার ৫০ হাজার টাকা দাবি!
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা বলে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ আনেন পৌসভার ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মোড়লের আপন ভাই ব্যবসায়ী তাসের আলী।

সংবাদ সম্মেলনে তাসের আলী লিখিত বক্তব্যে উল্লেখ করেন গতবছরের ডিসেম্বর মাসের শুরুতে হাজী জমশের খাঁন ওয়াকফ এস্টেটের যুগ্ম-অফিসিয়াল মোতাওয়াল্লী পৌরসভার মধ্যকুল মৌজার আসাদুজ্জামান খান, ইকরামুছ সালাম খান ও পারভেজ হাসান খানের কাছ থেকে অগ্রিম জামানত দিয়ে মাসিক ভাড়াটিয়া হিসেবে ব্যবসা করার লক্ষ্যে ট্রাক টার্মিনালে উত্তর পাশে ওয়াকফ এস্টেটের জমিতে ৫ বছর মেয়াদী চুক্তিতে সেমিপাকা ঘর নির্মাণ শুরু করি।

প্রায় ২ মাস পর ইটের গাঁথুনীর উপর ছাউনীর কাজ আরম্ভ করলে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোটিশের মাধ্যমে কাজ বন্ধ করে দেন। এরপর মধ্যকুল গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াজেদ আলী খান ডাবলু আমাকে ডেকে বলে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।

মোতাওয়াল্লী সালাম ও আসলাম এখন কিছুই না। আমি মসজিদের সেক্রেটারি ও আমার ভগ্নিপতি মোজাম্মেল খান সভাপতি। এখন থেকে ভাড়ার টাকা আমাদের কাছে দিতে হবে। এরপর আমি ঘরের কাজ সম্পন্ন করার জন্য ডাবলু খানের সাথে যোগাযোগ করি।

একপর্যায়ে তিনি কোরবানির ঈদের আগের শনিবার আমার কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে কাজ করার অনুমতির ব্যবস্থা করে দেয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন। একই সঙ্গে ছাউনীর কাজ শুরু করার জন্যও বলেন।

কিন্তু টাকা না দিয়েই আমি কাজ শুরু করি। পরে তিনি কাজে বাঁধাসহ আমার আপন ভাই কেশবপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মোড়লের নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ করে তাদের সম্মানহানী করেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয় ওয়াজেদ আলী খান ডাবলু উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হওয়ায় দল এবং প্রশাসনের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তারসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনের সময় তাসের আলী মোড়লের সঙ্গে উপস্থিত ছিলেন তার আপন দু’ভাই কেশবপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মোড়লসহ এলাকাবাসী।
উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াজেদ আলী খান ডবলু বলেন, টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রনোদিত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, ওয়াকফ এস্টেটের জমিতের ঘর নির্মাণ করা যাবে না। যে কারণে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তবে টাকা চাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

৫৭ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেল যশোরের নিম্নাঞ্চল

জুন ৬, ২০২৬

‘ভায়না’ নদী রক্ষায় মামলা হলেও থামেনি দখলদার আসামিরা

জুন ৬, ২০২৬

এখন সময় দেশকে নতুন ভাবে গড়ার : নার্গিস বেগম

জুন ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.