Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৪, ২০২৪

কেশবপুরে ইউপি সদস্যকে মারপিট ও খুনের হুমকি অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর প্রতিনিধি
লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে কেশবপুর গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকোজ কুমার চক্রবর্তীকে (৪৪) মারপিট, ভয়ভীতি ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আব্দুল আজিজের বিরুদ্ধে তিনি এ অভিযোগ দেন। এ বিষয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ইউপি সদস্য ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের বাসিন্দা এবং একই গ্রামের আব্দুল আজিজ (৩২)।
গতকাল সকালে গৌরীঘোনা বাজারস্থ আজিজের ফার্নিচারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, লেনদেন সংক্রান্ত কারণে আজিজ ও পংকজ চক্রবর্তীর মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে গতকাল সকালে গৌরীঘোনা বাজারস্থ আজিজের ফার্নিচারের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আজিজ অকথ্য ভাষায় গালিগালাজ করে পংকজ চক্রবর্তীকে। এসময় প্রতিবাদ করায় আজিজ তাকে মারপিট করে এবং খুন জখমের হুমকি প্রদান করে। এসময় পংকজ চক্রবর্তীর ডাক-চিৎকারে বাজারে থাকা এসএম সফিকুল ইসলাম ও অনন্ত সিংহ তাকে উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসার জন্য পাঠানো হয়।
পংকজ চক্রবর্তী বলেন, ‘আজিজের সাথে আমার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের সূত্র ধরে আজিজ আমাকে মারপিট করার হুমকি দিয়ে আসছিল। রবিবার সকালে আটটার দিকে গৌরীঘোনা বাজারস্থ আজিজের ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তার উপর আজিজ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই সময় আমি প্রতিবাদ করলে আজিজ ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতাড়ীভাবে কিল, ঘুসি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে দিয়েছে, আমার ডাকচিৎকারে বাজারে থাকা শফিকুল ইসলাম অনন্ত সিংহসহ আরো অনেকে ঘটনাস্থলে ছুটে আসে আমাকে মারপিটের হাত থেকে উদ্ধার করে। উদ্ধার হয়ে আমি কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছি’।
কেশবপুর থানার অফিসার্স ইনর্চাজ জহিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী পংকজ কুমার চক্রবর্তী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.