Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে ঘের মালিকের স্বেচ্ছাচারিতায় ১৭০ বিঘা জমির ধান পানির নিচে

banglarbhoreBy banglarbhoreMarch 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর প্রতিনিধি

কেশবপুরে ঘের মালিকের স্বেচ্ছাচারিতায় উপজেলার খতিয়াখালি বিলের ১৭০ বিঘা জমির উঠতি বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ধান বাঁচাতে কৃষকরা স্বেচ্ছাশ্রমে মাত্র দুটি স্যালো মেশিন দিয়ে দিনরাত ঘেরের পানি নিষ্কাশন কার্যক্রম চালিয়ে গেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে হুমকির মুখে পড়েছে ফসল উৎপাদন। এ ঘটনার প্রতিকার চেয়ে ঘের কমিটির নের্তৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবছর স্বেচ্ছাশ্রমে উপজেলার খতিয়াখালি বিলের পানি অপসারণ করে কৃষকদের বছরের একমাত্র ফসল বোরো ধান আবাদ করতে হতো। এ সমস্যা নিরসনে বিলের পানি নিষ্কাশন করে বোরো ধান আবাদের শর্তে কৃষকরা ঘেরটি ৫ বছরের জন্যে লিজ প্রদান করেন সেলিমুজ্জামান আসাদের কাছে। লিজের শর্তানুযায়ী, প্রতিবছর ৩০ পৌষের মধ্যে ঘেরর পানি নিষ্কাশন করে কৃষকদের বোরো ধান আবাদের সুযোগ করে দিতে হবে। কিন্তু ঘের মালিকের স্বেচ্ছাচারিতার কারণে সময়মত ঘেরের পানি নিষ্কাশন না হওয়ায় প্রতিবছর বোরো আবাদ বিলম্ব হওয়ায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া, ঘেরের হারির টাকাও সময়মত কৃষকদের দেয়া হয় না। যে কারণে কৃষকরা ঘের মালিকের ওপর ক্ষিপ্ত ছিল।

ঘের কমিটির সাধারণ সম্পাদক অনুকূল দাস বলেন, ঘের মালিক সেলিমুজ্জামান আসাদের আগামী ৩০ চৈত্র পর্যন্ত ঘেরের মেয়াদ রয়েছে। তিনি ১৫ মাঘের ভেতর বিলের পানি নিষ্কাশন করে মাছ ধরে নিয়ে গেছেন। লিজের শর্তানুযায়ী ৩০ চৈত্র পর্যন্ত ঘেরের অতিরিক্ত পানি ঘের মালিকই নিষ্কাশন করবেন। কিন্তু তিনি পানি নিষ্কাশন করতে অস্বীকার করায় এলাকার কৃষকদের দাবির মুখে বর্তমান ঘের মালিক সুভাষ দত্ত ঘেরের পানি নিষ্কাশনের দায়িত্ব নেন। কিন্তু সাবেক ঘের মালিক তার নিষ্কাশন কাজে বাধা দেয়ায় তিনি পানি নিষ্কাশন বন্ধ করে দেন। ফলে পানিতে তলিয়ে হুমকির মুখে পড়ে কৃষকের বছরের একমাত্র ফসল বোরো ধান।

কৃষক জয়দেব দাস বলেন,বিলের পানি সম্পূর্ণভাবে নিষ্কাশন করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন। সাবেক ঘের মালিক সেলিমুজ্জামান আসাদ বিলের পানি নিষ্কাশন করছেন না। আবার কেউ নিষ্কাশন করতে চাইলে তিনি বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন। বিলের চারিপাশে বদ্ধ পানি। একদিন পানি না নিষ্কাশন করলে ধান তলিয়ে যাচ্ছে।

গত ১৮ মার্চ আমরা এলাকার শতাধিক কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়ে সাবেক ঘের মালিক সেলিমুজ্জামান আসাদের বক্তব্য নেয়ার জন্য ফোন দেয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহামুদা আক্তার বলেন, ঘেরের কারণে প্রতিবছর প্রায় ৬ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন বলেন, এলাকার কৃষকদের অভিযোগ পেয়েছি। যাতে ঘেরের পানি দ্রত অপসারণ হয় সে জন্যে কাজ করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.