কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে দৃষ্টিনন্দন দারুসসালাম মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইমাননগর-মুজগুন্নী এলাকায় জুমআর নামাজ বাদ মুসাল্লিদের উপস্থিতিতে ওই মসজিদের উদ্বোধন করা হয়। আমেরিকা প্রবাসী আব্দুল আওয়ালের অর্থায়নে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এ মসজিদটি।
ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মসজিদের উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী আব্দুল আওয়াল। প্রধান অতিথি ছিলেন, রাজারহাটের খানকায়ে ওয়ারেছিয়ার পীরজাদা মাওলানা মাহমুদ আহমাদ। বিশেষ অতিথি ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল। এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা রিজাউল করিম মোড়ল, মসজিদের সাধারণ স¤পাদক সমাজসেবক আব্দুর রাজ্জাক মোড়ল, কোষাধ্যক্ষ শিক্ষক হাশেম আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন, মসজিদের ইমাম হাফেজ ফখরুল ইসলাম।
শিরোনাম:
- অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
- যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
- জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
- যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
- যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
- বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
- যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
