Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে পানির উপর নির্মিত দৃষ্টিনন্দন কফি হাউজের যাত্রা শুরু

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৬, ২০২৪Updated:এপ্রিল ৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

আয়ুব খান, কেশবপুর

কেশবপুরের কলাগাছি-চুকনগর সড়কের আড়খালী এলাকায় বিলের ভেতর পানির উপর নির্মিত ‘নিরিবিলি ভাসমান কফি হাউজ’র যাত্রা শুরু হয়েছে। উপজেলার সুফলকাটি ইউনিয়ন চেয়ারম্যান এসএম মুনজুর রহমান শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কফি হাউজের উদ্বোধন করেন। উদ্বোধনের দিন থেকেই কফি হাউজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।

কফি হাউজের পরিচালক উদ্যোক্তা রাজিকুল ইসলাম রাজুর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক আনন্দ কুমার রায়, শিক্ষক সমীর মুখাজি, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার আজিজুর মোল্লা ও সাবেক মেম্বার মাহাবুর রহমান। কফি হাউজে বেড়াতে আসা উপজেলার কলাগাছি এলাকার ইসরাফিল হোসেন বলেন, জায়গাটা অনেক সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য, বিশুদ্ধ বাতাস সব কিছু মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এসে ভালোই লাগছে।

কফি হাউজের পরিচালক রাজিকুল ইসলাম রাজু বলেন, ‘বিলের ভেতর পানির উপর বাশ, কাঠ ও গোলপাতা দিয়ে দৃষ্টিনন্দন এ কফি হাউজটি তৈরি করা হয়েছে। গোধূলি বেলায় খুব কাছ থেকে সূর্য ডোবা দেখা যায়। এখানকার সুন্দর পরিবেশ মানুষকে দেখানোর জন্য ও বিনোদনের উদ্দেশ্যে কফি হাউজটি তৈরি করা হয়েছে। এখানে কফির পাশাপাশি ফুচকা, চটপটি, ফালুদা, হাঁসের মাংস, ছিটা রুটিসহ অন্যান্য খাবারের ব্যবস্থা থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.