Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে পেঁয়াজের দামের সাথে বাড়ছে সবজির দামও

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১০, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রফিকুল ইসলাম বিপ্লব, কেশবপুর
কেশবপুরসহ সারাদেশে আবারও অস্থির পেঁয়াজের বাজার। ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের সংবাদের পরপরই রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজের দাম মানভেদে ১৭০ থেকে ১৯০ টাকা।
শনিবার রাত ৮ টা পর্যন্ত সরেজমিনে কেশবপুরসহ উপজেলার বিভিন্ন বাজর ঘুরে দেখা গেছে পেঁয়াজের বাজারের এমন অস্থিতিশীলতায় দিশেহারা ক্রেতারা। কেশবপুর বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজের দাম রাখা হচ্ছে মানভেদে ১৭০ থেকে ১৯০ টাকায়। কেশবপুরের বাজারে নুতন পেঁয়াজ এসেছে এই সুযোগে তার দামও কেজিতে ১৬০ থেকে ১৭০ টাকায় উঠেছে। পেঁয়াজের হঠাৎ দাম বৃদ্ধির বিষয়ে ক্রেতারা বলছেন, বাজার মনিটরিং না করার কারণে দোকানিরা ইচ্ছেমত পেঁয়াজের দাম নিচ্ছে। সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। রাতের ব্যবধানে পেঁয়াজের এমন দামবৃদ্ধির বিষয়ে প্রতাপপুর বাজারে দুই ক্রেতা আজিজুর রহমান ও মিলন কুমার দাস বলেন পেঁয়াজের বাজার ব্যবস্থার পরিবর্তন না হলে আমরা খুব সমস্যায় পড়বো। শেখপুরার আলমগীর মোড়ল বলেন, কেশবপুর বাজারে এসে পেঁয়াজ কিনতে এসে অসমর্থ হয়ে পড়েছি, ব্যবসায়ী ইসরাফিল বাণিজ্য ভান্ডারের মালিক ইব্রাহিম মোড়ল বলেন আড়ৎ থেকে চড়াদামে কিনেছি তাই বিক্রিও করছি চড়াদামে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কৃত্তিম সংকট সৃষ্টি করছে। এই বিষয়ে কেশবপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে এবং প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে সাধারণ ক্রেতারা সুফল পাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.