কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদদের স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে (যুদ্ধ ভাসান পাদদেশ) শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম,কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
শিরোনাম:
- যুদ্ধবিধ্বস্ত বিশ্বে লালন দর্শন এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক : প্রতিমন্ত্রী অমিত
- যশোরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত, দিলেন সম্প্রীতির বার্তা
- চিহ্নিত অপরাধী সাগর আটক
- যশোরে মহাষ্টমী ও কুমারী পূজায় ভক্তদের ঢল
- ঝিকরগাছায় গরু বহনকারী নসিমনের ধাক্কায় একই পরিবারের দুই শিশু নিহত
- পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত
- মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ
- দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি