Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

banglarbhoreBy banglarbhoreNovember 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কাফিউজ্জামান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে এ ঘটনাটি ঘটে। নিহত কাফিউজ্জামান উপজেলার মধ্যকুল গ্রামের আমজাদ সরদারের ছোট ছেলে। তিনি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। সড়ক দুর্ঘটনায় ওই কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম।

এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় কাফিউজ্জামান কেশবপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে কাফিউজ্জামান মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বেলা ১১টায় কাফিউজ্জামানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধুবান্ধবসহ এলাকাবাসীর ভেতর নেমে এসেছে শোকের ছায়া।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

এদিকে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী কাফিউজ্জামানের মৃত্যুতে মঙ্গলবার কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের সকল পরীক্ষা স্থগিত করা হয়। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আছাদুজ্জামান ও প্রাক নির্বাচনী পরীক্ষা কমিটি-২০২৫ এর আহ্বায়ক কাকলী রানী দাশ স্বাক্ষরিত একটি নোটিশে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আছাদুজ্জামান।

কলেজ ছাত্র কেশবপুর নিহত সড়ক দুর্ঘটনা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.