Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুদ্ধবিধ্বস্ত বিশ্বে লালন দর্শন এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত, দিলেন সম্প্রীতির বার্তা
  • চিহ্নিত অপরাধী সাগর আটক
  • যশোরে মহাষ্টমী ও কুমারী পূজায় ভক্তদের ঢল
  • ঝিকরগাছায় গরু বহনকারী নসিমনের ধাক্কায় একই পরিবারের দুই শিশু নিহত
  • পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ
  • দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোকো মোবাইল সপে চাঁদা দাবির ঘটনায় ভুয়া সাংবাদিক আটক

banglarbhoreBy banglarbhoreDecember 14, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক
যশোরে শেখ মহব্বত আলী টুটুল নামে একজন ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শেখ মোজাম্মেল হোসেন রাতুল (৩৬) নামে এক ভুয়া সাংবাদিক আটক হয়েছেন। গত মঙ্গলবার রাতে শহরের এম কে রোডস্থ ‘কোকো মোবাইল শপ’ নামে ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানায়, আটক রাতুল ঢাকার সাভারের গেন্ডা এলাকার শেখ সাইফুর রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের মুুজিব সড়ক সংলগ্ন ষষ্ঠীতলার জনৈক সাইদুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। চাঁদাবাজির ঘটনায় গত মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন ব্যবসায়ী শেখ মহব্বত আলী টুটুল।
টুটুল জানান, তিনি লোন অফিস পাড়ার রফিকুল ইসলাম লাবলু, শহিদুল ইসলাম ডাবলু ও শফিকুল ইসলাম জ্যোতির কাছে ব্যবসা সংক্রান্ত দেড় কোটি টাকা পাওনা বিষয়ে একটি মামলা ডিবি পুলিশ তদন্ত করছে। ১৫ দিন আগে শেখ মোজাম্মেল হোসেন রাতুল নামে ওই ব্যক্তি নিজেকে অনলাইন পোর্টাল ‘বিসিএন নিউজ ২৪’ এর সাভারের সাংবাদিক পরিচয়ে উল্লিখিত মামলা সংক্রান্তে কথা বলতে চান। তিনি রাজি হলে শেখ মোজাম্মেল হোসেন রাতুল নামে ওই ব্যক্তি শহরের এম কে রোডস্থ ‘কোকো মোবাইল শপ’ অফিসে আসেন। কথাবার্তার একপর্যায়ে শেখ মোজাম্মেল হোসেন রাতুল কৌশলে চা খাওয়ার কথা বলে কিছু টাকা দাবি করেন। টুটুল তাকে টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন। পরবর্তীতে শেখ মহব্বত আলী টুটুল স্থানীয় সাংবাদিকদের কাছে খোঁজখবর নিয়ে জানতে পারেন শেখ মোজাম্মেল হোসেন রাতুল ভুয়া সাংবাদিক। ব্যবসায়ী টুটুল আরও জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি তার দোকানে বসে প্রয়োজনীয় কাজ করার সময় শেখ মোজাম্মেল হোসেন রাতুলসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন তার দোকানে যান। এবং তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন শেখ মোজাম্মেল হোসেন রাতুল। চাঁদার টাকা না দিলে শেখ মহব্বত আলী টুটুলের বিরুদ্ধে জাতীয়, স্থানীয় ও অনলাইন নিউজ পোর্টালে মানহানিকর সংবাদ প্রকাশের হুমকি দেয়। তখন শেখ মোজাম্মেল হোসেন রাতুলের কাছে সাংবাদিকতার পরিচয়পত্র দেখতে চান টুটুল। কিন্তু পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুদ্ধবিধ্বস্ত বিশ্বে লালন দর্শন এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক : প্রতিমন্ত্রী অমিত

    October 19, 2026

    যশোরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত, দিলেন সম্প্রীতির বার্তা

    October 19, 2026

    চিহ্নিত অপরাধী সাগর আটক

    October 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.