Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আগে বেজপাড়ায় অসহায়দের মাঝে ফ্রেন্ডস ক্লাবের মাংস বিতরণ
  • সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ার করলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক খোকন
  • যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
  • যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • যশোরে গোফরান বাহিনীর প্রধান নাসির শেখ আটক
  • কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ঈদ সামগ্রি বিতরণ
  • পাইকগাছায় ২৪ ঘন্টায়ও পুলিশ সদস্যের মা হত্যার ক্লু উদ্ধার হয়নি!
  • এবার খুলনায় প্রকাশ্যে গুলি করে ছাত্রদল নেতা হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে গ্রাহকের ৬ লাখ টাকা নিয়ে উধাও সমাধান কর্মী

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে সমাধান নামে এক এনজিও কর্মীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

কোটচাঁদপুর হাসপাতাল রোডস্থ সমাধান এনজিও কার্যালয়ের ওই অফিসের সাবেক কর্মী কৌশলে ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সঞ্চয় বাবদ বিভিন্ন সময় তালসার গ্রামের ১৭ জন গ্রাহকের প্রায় ৬ লাখ টাকা নিয়ে পালিয়েছেন। ওই ঘটনায় ২৭ অক্টোবর সোমবার সকালে বিক্ষুব্ধ গ্রাহকরা সমাধান এনজিও কার্যারয়ে তালা ঝুলিয়ে দেন।

জানা গেছে, যশোর জেলার মণিরামপুর উপজেলার চালুয়াহাটি দক্ষিণপাড়ার বাসিন্দা শিমুল হোসেন
ভুক্তভোগী শাহানাজ জানান আমার বাড়ি উপজেলার তালসার গ্রামে, আমাদের পাড়ায় সমিতি খুলবে বলে ২ মাস আগে শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমান ও কর্মী শিমুল হোসেন যান। তারা পাড়ার ১৫ থেকে ২০ মহিলা ডেকে নতুন সমিতি খোলার প্রস্তাব দেন। সমিতির নিয়ম মোতাবেক প্রতি লাখে ১০ হাজার টাকা সঞ্চয় ও ভর্তি ফি বাবদ আমি মোট ৫১৬২০ টাকা জমা দিই।

আজ ঋণ নিতে এসে শুনি সেই কর্মী টাকা নিয়ে পালিয়েছে। অপর ভুক্তভোগী সাহারা খাতুন জানান, ঋণ নেয়ার জন্য ৫১৬২০ টাকা জমা দিয়ে আজ ঋণ নিতে এসে জানতে পারছি যে ওই কর্মী নাকি চাকরি ছেড়ে চলে গেছেন দুই মাস আগে।

একই অভিযোগ করেন তানিয়া, শিপালি, রোকেয়া, ছায়মা, মান্নান, শারমিন, তারাম, ওসমান, বিজলী, নাজমা, শ্রীরাম, খাইরুল ও বন্যা খাতুন। শ্রীরাম জানান গতকালও আমি টাকা দেয়ার আগে অফিসে এসে দেখি অফিসের সামনে টাঙ্গানো তালিকায় শিমুল এর নাম আছে আজ ওই তালিকা ম্যানেজার সরিয়ে ফেলে বলছেন সে নাকি দুই মাস আগে চাকরি ছেড়ে চলে গেছেন।

আমাদের টাকা মেরে দেয়ার সাথে ম্যানেজার জড়িত আছেন বলে তিনি অভিযোগ করেন। তার এমন বক্তব্যের সতত্য পাওয়া যায় শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমানের কথায়। তিনি জানান আগে থেকে ওই তালিকা ঝুলানো ছিলো সরাতে মনে নেই, যা আজ সরিয়েছি। আর আমি সমিতি গঠনের জন্য কর্মী শিমুলের সাথে গিয়েছিলাম ৩ মাস আগে। এর মধ্যে শিমুল ২ মাস হলো চাকরি ছেড়ে চলে গেছেন, তাছাড়া সদস্যরা ম্যানেজার ও পাশ বই বাদেই টাকা জমা দিয়েছেন, যে কারণে ওই টাকায় দায় আমাদের নয়। সমাধানের আরএমও নুরুল হোসেন জানান আমি ঘটনা শুনে চৌগাছা থেকে এখানে এসেছি। সবার কথা শুনলাম, অভিযুক্ত শিমুল হোসেন গতবছরের ১ আগস্ট ওই শাখায় যোগদান করেন এবং গত ৩০ সেপ্টেম্বর চাকরি থেকে অব্যাহতি নেন। তার দায় দেনাও ইত্যিমধ্যে পরিশোধ করা হয়েছে। আমরা সদস্যদের সমস্যার কথা শুনেছি। প্রধান কার্যালয়ে কথাও বলেছি, শিমুলের কাছ থেকে ওই টাকা আদায় করে সদস্যদের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য সর্ব্বোচ চেষ্টা করবেন বলে তিনি জানান। অভিযুক্ত শিমুল হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এনজিও কোটচাঁদপুর গ্রাহক সমাধান
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের আগে বেজপাড়ায় অসহায়দের মাঝে ফ্রেন্ডস ক্লাবের মাংস বিতরণ

মার্চ ১৭, ২০২৬

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ার করলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক খোকন

মার্চ ১৭, ২০২৬

যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

মার্চ ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.