কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড়বামনদাহ গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পৌরসভার পুকুরের পানিতে ডুবে ফায়েজ হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। শিশু ফায়েজ ওই গ্রামের রাশিদুল ইসলামের একমাত্র ছেলে।
শিশুটির চাচা রাজিব হোসেন জানান, বিকেলে শিশুটি বাড়ি থেকে বের হয়ে খেলতে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খুজতে শুরু করেন। একপর্যায়ে দেখতে পান স্কুলের সামনের পুকুরের পানিতে ভেসে আছে। তারা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবীর হোসেন মাতুব্বর বলেন, শিশুর মৃত্যুর বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি। আপনার কাছ থেকে জানলাম। খোঁজ নিয়ে দেখছি কি ঘটনা ঘটেছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিরোনাম:
- জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা
- বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
- মাগুরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প
- দখলের শহর যশোর
- নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
- যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
- অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ

