কোটচাঁদপুর সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুর বন কর্মকর্তা শফিকুল ইসলামের বিশেষ উদ্যোগে মহেশপুরের নাটিমা মাঠ থেকে উদ্ধার হওয়া দুটি মেছো বিড়াল ছানা অবমুক্ত করা হয়েছে।

ওই বাচ্চা দুটি আবারও তার মায়ের কাছে ফেরত দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

বিভাগীয় বন কর্মকর্তা যশোরের নির্দেশে কোটচাঁদপুর বনবিভাগের বিশেষ অভিযানে ৬ মে মহেশপুরের সাড়াতলা গ্রামের দুটি লিচু বাগান থেকে কারেন্ট জাল উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে।

এ সময় জালে আটকে থাকা একটি কাঠঠোকরা পাখি উদ্ধার করে তা অবমুক্ত করা হয়।

Share.
Exit mobile version