Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে ইউএনও লাঞ্ছিত

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
বিজয় দিবসের অনুষ্ঠানে অব্যবস্থাপনার অযুহাতে কোটচাঁদপুরে  বিক্ষুব্ধ জনতার হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাঞ্ছিত ও তার গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে।

জানা গেছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে  কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির বির সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ কর্মসূচি উপলক্ষে ফুল দেয়ার জন্য সকাল থেকেই হাজারো মানুষ উপস্থিত হয়। কিন্তু সেখানে প্রশাসনের পক্ষ থেকে শৃঙ্খলা রক্ষায় কোন ব্যবস্থাপনা না থাকায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন ফুল দিতে আসা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ ব্যক্তি পর্যায়ে আসা ব্যক্তিরা। এ পর্যায়ে সকাল ৮টা ৫ মিনিটে ফুল দেয়ার জন্য গাড়ি থেকে নামার সাথে সাথে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরেন। এ সময় উত্তেজিতরা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর ক্ষোভ প্রকাশ করেন এবং তার গাড়ি ভাংচুর করে। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।

পরে সকাল ১০টার দিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিয়ে নির্বাহী অফিসার শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ নাখোশ ছিল। পরে অবশ্য ঠিক হয়ে গেছে। আমাদের কেউ এ ঘটনার সাথে জড়িত না। বিষয়টি জানতে  উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ‘শহীদ বেদিতে বিশৃঙ্খলা সৃষ্টিটা একটি অনাকাক্সিক্ষত ঘটনা। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ পরেই পরিবেশ পুরোপুরি শান্ত হয়ে যায়। আর কোনো ঝামেলা নেই। পরবর্তী কর্মসূচিগুলো ইউএনও মহোদয় উপস্থিত থাকা অবস্থায় ভালোভাবেই শেষ হয়েছে।

কোটচাঁদপুর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.