Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। যা চলবে ২৭ ফ্রেরুয়ারি পর্যন্ত। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে এ কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে কৃষি মেলার শুভ সূচনা করা হয়। দুপুরে আনুষ্ঠানিকভাবে কৃষি মেলার উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় কৃষি মেলার স্টল গুলো ঘুরে দেখেন তিনি।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম, জেলা কৃষি উপ-পরিচালক সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মওলানা তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার নাজমুল সাকিব, রাইয়ান জৈব কৃষি প্রকল্পের পরিচালক নজরুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা কৃষি কল্যাণ সমিতির সভাপতি হারুন-অর-রশিদ মুসা, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত কুমার প্রমুখ।

এ সময় শিক্ষক, ছাত্র, ছাত্রী, কৃষক, সাংবাদিক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

উদ্বোধন কোটচাঁদপুর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.