বাংলার ভোর প্রতিবেদক
এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে যশোরে এক ওষুধ ব্যবসায়ী অপহরণ করা হয়েছে। সোমবার রাত দশটার দিকে তাকে অপহরণ করা হয়। অপহৃত ওই ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৪৮)।

এ ব্যাপারে জাহাঙ্গীর আলমের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি থানায় মঙ্গলবার (৩ মার্চ) একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, অপহৃত জাহাঙ্গীর সোমবার (২ মার্চ) রাতে দোকান বন্ধ করে তার ব্যবহৃত মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকারে কয়েকজন এসে গতিরোধ এবং তাকে অপহরণ করে নিয়ে যায়।  

অপহৃত জাহাঙ্গীর আলম যশোর শহরতলরি ধর্মতলা এলাকায় বসবাস করেন। অপহরণের পরে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ফোন নম্বর ০১৭১৮-৮০২৬৪৭ থেকে রাত ১০ টার দিকে  তার স্ত্রীর ফোনে কল করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।

নইলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার ইনস্পেকটর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, তারা অভিযোগ পেয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Share.
Exit mobile version