Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১২, ২০২৬

কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক রিপন মৃধা দুই দিনের রিমান্ডে

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক রিপন মৃধা দুই দিনের রিমান্ডে
ফাইল ফটো।
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে পাঁচটি স্বর্ণের (কোটি টাকা মূল্যর) বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত রিপন মৃধা নড়াইল কালিয়া থানার টোনা গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণীতে জানা গেছে, গত ৭ জুলাই যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোর-ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে রিপন মৃধাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫৮০.১৯ গ্রাম ওজনের ওই স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা।

এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মনিরুজ্জামান বাদী হয়ে আটক রিপন মৃধার বিরুদ্ধে চোরাচালান দমন আইনে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। রোববার শুনানি শেষে বিচারক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.