Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৭, ২০২৪

খননের অভাবে মরাখালে পরিণত রাজগঞ্জ ঝাঁপা বাঁওড় : দেখার কেউ নেই

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাঁপা সরকারি বাঁওড়টি খননের অভাবে মরাখালে পরিণত হয়েছে। বর্তমানে বাঁওড়টি গোচারণভূমিতে পরিণত হওয়ার পাশাপাশি মমাছ চাষের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে বাঁওড়ের পানি শুকিয়ে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। ,মাছ চাষের অনুপযোগী হয়ে পড়েছে। সুপরিচিত এ বাঁওড়টি কপোতাক্ষ নদের অংশ। বাঁওড়ের উপর নির্মিত ভাসমান সেতুটি বিশ^ব্যাপি পরিচিত। বাঁওড়টিতে পাকিস্তান আমল থেকে সরকারিভাবে মাছ চাষ হয়ে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে খনের অভাবে বর্তমানে বাঁওড়টি মরাখালে পরিণত হওয়ার পাশাপাশি গোচারণভূমিতে পরিণত হয়েছে। একই সাথে হয়ে পড়েছে মাছ চাষের অনুপযোগী। ঝাঁপা গ্রামে চারিপাশে বাঁওড় গ্রামটি ব-দ্বীপ আকার। ঝাঁপা গ্রামের অংশ নদের দুই মুখ বন্ধ করায় সৃষ্টি হয়ে বাঁওড়টির। রাজগঞ্জ ঝাঁপা, হরিহরনগর, পারখাজুরা, খেদাপাড়া, সাধীপুর, সরকারি বাঁওড়সহ উপজেলায় ৭ থেকে ৮টি বাঁওড় আছে। এর মধ্যে ঝাঁপা বাওড়টির আয়তন ২৪৫.৭১ হেক্টর। ১৯৩০ সালের ঝাঁপা গ্রামের জমিদারী উচ্ছেদের আগ পর্যন্ত এটি ঝাঁপা গ্রাম জমিদারদের নিয়ন্ত্রণে ছিল। ওই বংশের শেষ জমিদার মারা যাওয়ার পর এই বাওড়টি প্রভাবশালী একটি সিন্ডিকেটের দখলের চলে যায়। দেশ স্বাধীনের পর সরকারিভাবে মাছ চাষ করতে থাকে এলাকাবাসী। বর্তমান ঝাঁপা বাঁওড় কমিটির সুধাংশু সভাপতি, সাধারণ সম্পাদক সাধন হালদার। ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন গোপাল সিং নামে এক ব্যক্তি। তিনি বলেন, এক সময় এখান থেকে বড় বড় জাহাজ যাতায়াত করতো। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ ঝাঁপা বাঁওড় উদ্বোধন করেন। এই বাঁওড়ে বিভিন্ন সরকারের আমলে মৎস্য মন্ত্রীর আগমন ঘটেছে। বর্তমানে মৎস্যজীবীরা হতাশা গ্রস্থ হয়ে পড়েছে। বাঁওড়টি এই অবস্থায় থাকলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয় বলে মৎস্যজীবীদের নেতা সাধন হালদার জানিয়েছেন। ঝাঁপা বাঁওড় ম্যানেজার গোপাল সিং বলেন-বাঁওড়ে অধিকাংশ জায়গা ডাঙ্গা হয়ে গেছে, লক্ষ্যমাত্রা অর্জন করা দূরহ ব্যাপার। তবে খনন কাজ করা হলে লক্ষমাত্রা বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন এ বিষয়ে একাধিকবার মৎস্য অধিদপ্তরের লোকজন দেখলেও কোন সুরাহা হয়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.