Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাজুরায় সুদে কারবারের প্রতিবাদ করায় যুবককে মারপিট

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খাজুরা সংবাদদাতা

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় সুদের কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবককে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই যুবক থানায় লিখিত অভিযোগ করেছেন। গতকাল জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে ফসিয়ার মুন্সীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের বদর পাটোয়ারী, যাদবপুরের লিটন মুন্সী ও তার ভাই রিপন মুন্সী এলাকায় সুদের কারবার চালান। এ বিষয়ে এলাকায় বিরোধ চললে সালমান তাদের বিরুদ্ধে কথা বলেন। এরই জের ধরে গতকাল সকালে যাদবপুর গ্রামের রিপন মুন্সী ও মাসুদ রানার নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল যুবক পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র দিয়ে সালমানকে মারপিট করে জখম করেন। খবর পেয়ে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা খুনের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এলাকাবাসী জানান, বর্তমানে খাজুরায় সুদের রমরমা কারবার। সুদে কারবারিদের তালিকায় শিক্ষক, ব্যবসায়ী, চালকল মালিক থেকে শুরু করে রয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও। প্রতিনিয়ত তাদের ফাঁদে পড়ে মানুষ সর্বস্বান্ত হচ্ছে। এই অবস্থা চলতে পারে না। যার যার জায়গা থেকে সুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সামাজিকভাবে সুদে কারবারিদের বয়কট ও প্রতিহত করতে হবে। যারা সুদের কারবারের সাথে জড়িত তাদের তালিকা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগ দেখে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। সুদে কারবারির সাথে যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবেনা। খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.