Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
  • জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খালেদা জিয়ার মৃত্যু : পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউণ্ডেশনের সুবর্ণজয়ন্তী

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

৭ জানুয়ারি জমকালো আয়োজন
বাংলার ভোর প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে জাগরণী চক্র ফাউণ্ডেশনের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১ জানুয়ারির পরিবর্তে এই আয়োজনটি আগামী বুধবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাগরণী চক্র ফাউণ্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ জানান, যখন ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, তখনই সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু সংবাদে তারা গভীরভাবে শোকাহত। তাই রাষ্ট্রীয় শোক ও শ্রদ্ধার প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানের তারিখ পিছিয়ে ৭ জানুয়ারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭৫ সালের শেষ দিকে সমাজকে বদলে দেয়ার ইচ্ছে নিয়ে যশোরের কয়েকজন যুবক ‘জাগরণী চক্র’ নামে সংগঠনটি গড়ে তোলেন। ১৯৭৬ সালে এটি সাংগঠনিক রূপ পায়। সংস্থার অন্যতম উদ্যোক্তা ছিলেন তৎকালীন তরুণ সমাজকর্মী আজাদুল কবির আরজু। যিনি সংস্থার প্রথম সভাপতি শিক্ষাবিদ প্রফেসর শরীফ হোসেনকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেন।

বর্তমানে জাগরণী চক্র ফাউণ্ডেশনের প্রায় ৮ হাজার কর্মী দেশের ৫২ জেলায় প্রায় ১১ লক্ষ সুবিধাবঞ্চিত নারী-পুরুষ, শিশু ও প্রবীণ মানুষের সঙ্গে কাজ করছে। দারিদ্র্যমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যশোর থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি এখন দেশের অন্যতম প্রধান বেসরকারি উন্নয়ন সংস্থা।

‘জাগরণের ৫০ বছর’ নামকরণ করা এই সুবর্ণজয়ন্তী উদযাপনে দিনব্যাপি জমকালো কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আয়োজনের মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৯ টায় জাগরণের জয়যাত্রার অংশ হিসেবে সংস্থার প্রধান কার্যালয়ে ৫০ জন শিল্পীর অংশগ্রহণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন। ৫০ জন সুবিধাভোগী কর্তৃক ৫০টি পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন, জাগরণ বৃক্ষ (ছাতিম গাছ) রোপণ এবং প্রতিষ্ঠাতা ও অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান।

সকাল ১০ টায় জাগরণর অংশ হিসেবে শোভাযাত্রা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ (ঈদগাহ, দড়াটানা, চৌরাস্তা, রেলরোড, চারখাম্বা হয়ে মুজিব সড়ক) প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে ফিরে আসবে। সকাল সাড়ে ১০ টায় চিত্র জাগরণ ও জাগরণের গল্প অংশ হিসেবে কার্যালয়ের পার্শ্ববর্তী মাঠে দেশের ২৫ জন খ্যাতিমান চিত্রশিল্পী এবং যশোরের ২৫ জন শিশু চিত্রশিল্পীর অংশগ্রহণে ‘চিত্রজাগরণ’ শীর্ষক আর্টক্যাম্প অনুষ্ঠিত হবে।

একই সাথে গল্প শোনাবেন বিশিষ্ট কবি, লেখক ও বাচিকশিল্পীরা। বিকেল ৪টায় জাগরণী সমাবেশে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৫ জন প্রান্তিক সুবিধাভোগীর জীবনকথা, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আর্টক্যাম্পের প্রখ্যাত শিল্পীবৃন্দ, সংস্থার ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত স্টাফ ও তাদের স্ত্রী বা মা’কে সম্মাননা দেয়া হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যঞ্জণ থিয়েটারের পরিবেশনায় নাটিকা ‘যশস্বী আর্যপুত্র’ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে থাকবে আতশবাজির ঝলকানি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং নেটজ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যাণ্ড জাস্টিস’র নির্বাহী পরিচালক ড. ম্যাক্স স্টিলি।

উল্লেখ্য, সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরজুড়ে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিশেষ স্বাস্থ্যসহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ পরিচালনার কর্মসূচিও হাতে নিয়েছে জাগরণী চক্র ফাউণ্ডেশন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপ-পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) আব্দুল জলিল, পরিচালক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ কুমার ঘোষ এবং পরিচালক (মাইক্রো ক্রেডিট) আজিজুর রহমান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.