Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জানের সাদকা হিসেবে যশোরে এতিমখানায় বিএনপির ছাগল দান

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে তাঁর জানের সাদকা হিসেবে এতিমখানায় ছাগল দান করা হয়েছে। সোমবার গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রীর আরোগ্য কামনায় সোমবার সদর উপজেলা এবং পৌর সদরের বিভিন্ন কুরআন শিক্ষার প্রতিষ্ঠান ও এমিতখানায় জানের সাদকা হিসেবে ছাগল দান করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ)  ও আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত কুরআন শিক্ষার প্রতিষ্ঠান ও এতিমখানায় গিয়ে ছাগল দান করেন। সদর উপজেলা বিএনপির উদ্যোগে নওয়াপাড়া ইউনিয়নের দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা, ফতেপুর ইউনিয়নের ফজলুল উলুম বহুমুখী কওমি মাদ্রাসা ও এতিমখানা, যশোর নগর বিএনপির উদ্যোগে বকচর জামিয়া কুরআনিয়া মাদ্রাসা, রেলস্টেশন ও দড়াটানা মাদ্রাসা, জেলা যুবদলের উদ্যোগে হুশতলা মাঠপাড়া ফজলুল উলুম বাগে জান্নাত কওমী মাদ্রাসা, শংকরপুর ছোটনের মোড় মোহাম্মাদীয়া আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, জেলা মহিলা দলের উদ্যোগে ঢাকা রোড নিয়ামতিয়া জামিয়া কওমি মহিলা মাদ্রাসায় সদকা হিসেবে ছাগল দান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সম্পাদকম-লীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।

এতিমখানা খালেদা জিয়া ছাগল দান বিএনপি যশোর সাদকা সুস্থতা কামনা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.