Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নার্সেস এসোসিয়েশন ও মিডওয়াইফারি সোসাইটির দোয়া

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) যশোর জেলা শাখা। সোমবার বাদ যোহর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন ও যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. শরিফুল আলম খান।

সংক্ষিপ্ত আলোচনায় ড্যাব নেতা ডা. রবিউল ইসলাম তুহিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার জন্য আপোষহীন সংগ্রাম করেছেন। নিজের সুবিধার জন্য বিন্দুমাত্র আপোস করেননি। তাইতো খালেদা জিয়া এবং আপোষহীন যেন সমার্থক। তিনি বারবার দেশের ক্রান্তিলগ্নে গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদান ও সাহসী ভূমিকা রেখেছেন। গণতন্ত্রের ধারাবাহিকতা ও স্থিতিশীলতার স্বার্থে মহীয়সী এই নারীর সুস্থতা অপরিহার্য।

যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. শরিফুল আলম খান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শত নির্যাতনের পরেও দেশ ত্যাগ না করে, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে কাজ করে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রীকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেবেন, দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দিবেন আমরা সেই প্রত্যাশা করি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন বিএনএ যশোর জেলা শাখার সভাপতি সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন, ওয়ার্ড মাস্টার ওবায়দুল ইসলাম কাজল, হিসাব রক্ষক ইসরাফিল হোসেন, জমাদ্দার ইমরান হাসান টপি, স্টোর কিপার বাবু গৌতম, ফার্মাসিস্ট জহুরুল ইসলাম, মাসুদুর রহমান, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতা মোশারেফ হোসেন মুছাসহ হাসপাতালের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

খালেদা জিয়া নার্সেস এসোসিয়েশন মিডওয়াইফারি সোসাইটি সুস্থতা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.