খুলনা প্রতিনিধি
খুলনায় থেমে থাকা মোংলা ইপিজেডের একটি স্টাফ বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার এমএ বারী সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খুলনার বয়রা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। তবে আগুনে বাসের কিছু আসন পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা এমএ বারী সড়কে থেমে থাকা ‘কাতার এয়ারওয়েজ’ নামের মোংলা ইপিজেডের একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব না।
শিরোনাম:
- বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ উদ্ধার
- মাগুরায় নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা
- অব্যাহত হুমকি : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শ্যামনগরে সনাতনী নারীদের মানববন্ধন
- যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
- যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
- অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
- সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
- যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
