Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খুলনায় প্রতিবন্ধী উপকারভোগী ৩৮ হাজার ৬৪৬ জন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৩, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খুলনা প্রতিনিধি
খুলনা জেলা সমাজসেবা দপ্তরের মাধ্যমে ৫০ হাজার ৯৮৭ জন প্রতিবন্ধীকে সুবর্ণ নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র দেওয়া অব্যাহত রয়েছে।
২০২৩-২০২৪ অর্থবছরে সারা দেশে প্রতিবন্ধী ভাতার উপকারভোগী রয়েছেন প্রায় ২৯ লাখ।
খুলনা জেলায় উপকারভোগীর সংখ্যা ৩৮ হাজার ৬৪৬ জন। সারা দেশে শিক্ষা উপবৃত্তির আওতায় রয়েছে এক লাখ জন এবং খুলনা জেলায় প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৭২৭ জন।
৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
রোববার দুপুরে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’। খুলনা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সমীর মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এস এম আল-বেরুনী, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির ও সরদার মাহাবুবার রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ প্যাথলজিস্ট অ্যান্ড স্পেশাল এডুকেটর এর শারমিন জাহান।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিবন্ধী নূর মোহাম্মদ ও আরিফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের দৃঢ়তার কারণে প্রতিবন্ধীরা এখন আর অবহেলিত নয়, তারা দেশ ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা আমাদের সম্পদ। আমাদের কাজ হলো তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে অত্যন্ত আন্তরিক। তাদের জীবনমান উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ভাতা, শিক্ষা উপবৃত্তি, সমন্বিত শিক্ষা কার্যক্রম, বিশেষ শিক্ষা কার্যক্রম, থেরাপিসেবা, সহায়তা দেয়াসহ বিভিন্ন কর্মসূচি নিয়মিত বাস্তবায়ন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধী শিশুর প্রতি অভিভাবকদেরও যত্নশীল হতে হবে।
অনুষ্ঠানে অতিথিরা ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন। এর আগে দিবসটি উপলক্ষে নগরীর পাওয়ার হাউস মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.