খুলনা অফিস
খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লরের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। গত অক্টোবর মাসে খুলনা সদর থানায় করা একটি মামলায় মঙ্গলবার বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফাতেমাতুজ জোহরা লিন্ডা খুলনায় নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক। এ ছাড়া অনলাইন সেলার গ্রুপ নামে একটি জনপ্রিয় ফেসবুক পেজের অ্যাডমিন।
খুলনা সদর থানার ওসি কামাল হোসেন জানান, লিন্ডার বিরুদ্ধে গত অক্টোবর মাসে নাশকতার একটি মামলা রয়েছে। সেই মামলায় মঙ্গলবার বিকেলে নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এর পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !