Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

খুলনা বিভাগীয় দলে যোগ দিলেন যশোরের শাহারিয়ার সাকিব

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
চলমান জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ভার্সনের খুলনা বিভাগীয় দলে যোগ দিয়েছেন যশোরের শাহারিয়া সাকিব। বুধবার সন্ধ্যায় তিনি সিলেটে দলের সাথে যোগ দেন।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পাওয়া সৌম্য সরকারের বদলি হিসেবে খুলনা দলে ডাক পেয়েছেন শাহরিয়ার সাকিব। তিনি দলটির স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন। তরুণ এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে বয়স ভিত্তিক দলে পারফর্ম করে নজর কেড়েছেন। যশোর ক্রিকেট কোচিং সেন্টারে ক্রিকেটে হাতে খড়ি হওয়া সাকিব অনূর্ধ্ব-১৯ দলের লংগার ভার্সনের অধিনায়ক ছিলেন।

ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলে থাকেন সাকিব। সবশেষ ডিপিএলেও বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। তরুণ এই মিডল অর্ডার ব্যাটার শাইনপুকুরের হয়ে মাঠ মাতিয়েছেন। দলটির হয়ে ৬ ইনিংসে ২০২ রান করেন। এর মধ্যে একটি অর্ধশতক ও দুটি ৪০ ছাড়ানো ইনিংস ছিল।

উল্লেখ্য, গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। সবমিলিয়ে গত আসর সফলভাবেই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ক্রিকেটারদেরও চাওয়া ছিল চলতি বছরও যেন মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। তাদের সেই চাওয়া মতেই হচ্ছে এই আসর।

গত বছরের মতো এবারের আসরেও ৮টি বিভাগ থেকে ৮টি দল খেলছে। গেল বছরই এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পায়।

 

খুলনা বিভাগীয় দলে যশোর শাহারিয়ার সাকিব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.