Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে রাশিদুল-রানা 

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৬, ২০২৫Updated:নভেম্বর ১৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা ও কোষাধ্যক্ষ পদে এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহ-সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কেএম জিয়াউস সাদাত বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার ইউনিয়নের  দ্বি-বার্ষিক নির্বাচনের সিডিউল অনুযায়ী নির্বাচনের দিন ৭টি পদের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

ফলাফল অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, খুলনা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু। বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেন, দীর্ঘ ১৫ বছর পর আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর পরিবেশে এ ফলাফল ঘোঘণা করতে পেরেছি। সাংবাদিক ইউনিয়নের নতৃন নেতৃত্বে এসেছেন তারা এই ইউনিয়নকে গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় এমইউজে খুলনা পূর্বের ন্যায়  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছি। আমরা নবনির্বাচিতদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেস খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। অপর দু’জন সদস্য হলেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১৪ নভেম্বর (শুক্রবার) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা নেতৃত্ব মেট্রোপলিটন রাশিদুল-রানা সাংবাদিক ইউনিয়ন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.