Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে : অমিত

যশোরে জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের স্মরণিকা বিতরণ
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৩০, ২০২৫Updated:এপ্রিল ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলন করতে গিয়ে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে আমাদের শত শত সহকর্মী গুমের শিকার এবং হাজার হাজার সহকর্মী জীবন দিয়েছেন। তাদের রক্তের ঋণ শোধ করার দায়িত্ব আমাদের।

নেতাকর্মীদের সঙ্গে নিয়েই আগামী দিনে আমরা একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৫ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা বিতররণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বরেন। বুধবার সকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৬১৬ জন কাউন্সিলরের মাঝে বিতরণ করা হয়েছে। স্মরণিকায় দলের বিগত দিনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের চিত্র গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু,  সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কাউন্সিলর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি যশোরে জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অমিত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.