Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণতান্ত্রিক সরকার ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreMay 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের জন্য মালিকপক্ষের সঙ্গে সুসম্পর্ক যেমন জরুরি, তেমনি শ্রমিক নেতাদের গোপন আঁতাতের বিষয়েও শ্রমিকদের সতর্ক থাকতে হবে। কিছু শ্রমিক নেতা নিজেদের স্বার্থে শ্রমিকদের ব্যবহার করে, তাদের থেকে সাবধান থাকা প্রয়োজন।

মঙ্গলবার দুপুরে যশোর পৌরসভা প্রাঙ্গণে জাতীয়তাবাদী শ্রমিক দল পৌর শাখা আয়োজিত জাতীয় মে দিবস ও শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য শ্রমিকদের ভোটাধিকার আদায় করতে হবে। স্বৈরাচারের দোসররা এখনও সমাজে বিদ্যমান, তাই শ্রমিকদের মনে রাখতে হবে, যে তাদের রাজনৈতিক শত্রু, সে কখনও তাদের আত্মীয় হতে পারে না। এমন কোনো আত্মীয় বা বন্ধু থাকলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।

যশোর জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলাউদ্দিন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

নার্গিস বেগম
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.