Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
  • কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
  • গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
  • প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
  • যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
  • যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
  • যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
  • দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। রোববার বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।

সমাবেশে বক্তারা দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিলম্ব না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে দড়াটানা মোড়, গাড়িখানা রোড হয়ে শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। মিছিলে প্রায় এক হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর এমএম কলেজের সাবেক ভিপি ও ব্যবসায়ী আব্দুল কাদের, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন ইসলাম, পৌর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামান, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, শহর শাখার আমীর মাওলানা ইসমাইল এবং বাংলাদেশ লেবার পার্টির যশোর জেলা শাখার সদস্য সচিব রাজ্জাকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান

এপ্রিল ১২, ২০২৬

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

এপ্রিল ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক

এপ্রিল ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.