Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রমজানের শেষ দশ দিন মক্কা-মদিনায়: ওমরাহ, ইবাদত ও জিয়ারায় এক অনন্য আত্মিক যাত্রা
  • ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮
  • ঐতিহ্যের অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদ—গৌড়ের গৌরবময় স্মৃতি
  • যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালালের ইন্তেকাল
  • যশোরে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কৃষক বাঁচলে দেশ বাঁচবে : হুইপ রকিবুল ইসলাম
  • যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গরুর পায়ের দাগ অনুসরণ করে চোর ধরলেন বিধবা! 

banglarbhoreBy banglarbhoreমে ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
রাতে গরু চুরি হয়। ভোরে কাঁদার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া গরুর পায়ের দাগ অনুসরণ করে চোর ধরলেন এক বিধবা নারী। মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী চোরকে পুলিশে সোর্পদ করে।
জানা যায়, চুড়ামনকাটির ইসলামপুর শেখপাড়ার মৃত আবু তাহেরের স্ত্রী মমতাজ বেগম দীর্ঘদিন ধরে একটি গাভী পালন করেন। মমতাজ জানান, প্রতিদিনের ন্যায় তিনি সন্ধ্যায় তার গাভীটি গোয়ালে রেখে ঘুমাতে যান।
পরে রাত দুইটার দিকে তিনি উঠে গাভীর খাবার দিয়ে আবারও ঘুমাতে যান। এর কিছু সময় পরে গোয়ালে থাকা বাছুরের দাপাদাপির শব্দ শুনে গোয়ালে গিয়ে দেখতে পান তার গাভীটি গোয়াল ঘরে নেই। এ সময় তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সন্ধ্যায় প্রবল বৃষ্টি হওয়ার কারণে গরু যে পথ দিয়ে চোরেরা নিয়ে গেছে তার পায়ের দাগ অনেকটাই দেখা যাচ্ছিলো।
এ সময় বিধবা মমতাজ কয়েকজনকে সাথে নিয়ে গরুর পায়ের দাগ ধরে এগোতে থাকেন। প্রায় ৫ কিলোমিটার দূরে বাগডাঙ্গা গ্রামে মহিউদ্দিনের ছেলে আশরাফুল ইসলামের বাড়ির কাছে গিয়ে পায়ের দাগ শেষ হয়।
এ সময় মমতাজ ও তার সাথে থাকা লোকজন আশেপাশে খোঁজাখুজির একপর্যায়ে আশরাফুল ইসলামের বাড়ির সাথেই বিশেষভাবে তৈরি করা একটি চোরাই গোয়াল ঘরে গাভিটি দেখতে পান। মুহূর্তেই বিষয়টি এলাকায় জানাজানি হলে আশরাফুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী জোটবদ্ধ হয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে আটক করে।
এলাকাবাসীর হাতে আটকের পর চোর আশরাফুল ইসলাম জানান, তিনিসহ একই গ্রামের বান্নার ছেলে রিপন ও রেজাকের ছেলে ইমন মিলে গরুটি চুরি করে আনেন।
এ ব্যাপারে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ভুক্তভোগী ওই নারীকে গরুটি বুঝে দেয়া হয়। এছাড়া অভিযুক্তকে থানায় সোপর্দ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রমজানের শেষ দশ দিন মক্কা-মদিনায়: ওমরাহ, ইবাদত ও জিয়ারায় এক অনন্য আত্মিক যাত্রা

মার্চ ১৮, ২০২৬

ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৭, ২০২৬

কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮

মার্চ ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.