Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বিশ্ব

গাজাবাসীকে ধ্বংসস্তূপে রেখে ঈদ আনন্দে মেতেছে বিশ্ব

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক:
বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বেশিরভাগ মুসলিমপ্রধান দেশেই ধুমধামে ঈদ উদযাপন করছেন মুসলিমরা। শুধু আনন্দ নেই ফিলিস্তিনিদের মনে। ঈদের দিনেও পেটে ক্ষুধা নিয়ে, প্রতি মুহূর্তে প্রাণ হারানোর শঙ্কা নিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও এর সহযোগীরা। সেই হামলায় প্রাণ হারান প্রায় ১ হাজার ১০০ মানুষ, জিম্মি করা হয় আরও ২৫০ জনকে।
এরপর থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় তাণ্ডব চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের নির্বিচার হামলায় এ পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা এলাকা।
হামলা থামেনি পবিত্র রমজান মাসেও। এমনকি, রোজার শেষ দিনেও গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত চার শিশু প্রাণ হারিয়েছে। চাঁদরাতে বিমান হামলা চালিয়ে আরও কয়েক ডজন ফিলিস্তিনি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল।
দীর্ঘদিন ধরে দখলদারত্বে ভুগে ঈদের আনন্দ অনেক আগেই ম্লান হয়েছে গাজাবাসীর জন্য। কিন্তু এবারের পরিস্থিতি যেন আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ। ইসরায়েল ত্রাণ সহায়তা আটকে দেওয়ায় ঈদের সময় রীতিমতো দুর্ভিক্ষের মুখে রয়েছে গাজা।
ফায়েজ আবদেলহাদি নামে এক ফিলিস্তিনি ভয়েস অব আমেরিকাকে বলেন, পর্যাপ্ত খাবার নেই। আমি দুই মাস একটিও (খাবারের) বাক্স পাইনি। গতকাল আমরা একটি বাক্স পেয়েছি। কিন্তু সেটি আমার বা আমার বাচ্চাদের এবং সঙ্গে থাকা অন্য ১৮ জনের জন্য যথেষ্ট নয়। একজন ব্যক্তি প্রতিদিন একটি বাক্স পেলেও তা যথেষ্ট হবে না।
গাজায় গত মাস থেকে অপুষ্টি ও অনাহারজনিত জটিলতায় শিশুরা মারা যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকিৎসার অভাবে অন্যান্য প্রতিরোধযোগ্য মৃত্যু বাড়ছে বলেও উল্লেখ করেছে তারা।
দক্ষিণ গাজার রাফাহ শহরে দোকানদার আহমেদ ইসমাইল আল-জাজিরাকে বলেন, এখানে পবিত্র অনুষ্ঠানগুলো উদযাপন করার মতো কোনো আনন্দ বা ক্ষুধা নেই। এমনকি বাচ্চাদেরও খেলনার প্রতি কোনো আগ্রহ নেই, যেমনটা আগে ছিল। এটি আমাদের জীবনের সবচেয়ে খারাপ সময়।
শহরটিতে জাবর হাসান নামে এক বাস্তুচ্যুত ব্যক্তি বলেন, আমরা সব দিক থেকে ভুগছি। মানুষ কোনোমতে বেঁচে রয়েছে। তারা পরিবারকে খুব কমই খাওয়াতে পারছে। আমরা এখন আর ঈদ উদযাপন বা অন্য কোনো আনন্দের কথা ভাবি না।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০

মার্চ ৬, ২০২৬

ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র

মার্চ ৬, ২০২৬

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.