Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreApril 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী কতৃর্ক মুসলমানদের ওপর অব্যাহত গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের নিউ মার্কেট মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।  গাজাবাসীর জন্য ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শহরের নিউ মার্কেট মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, যুগ্ম সম্পাদক অর্ঘ্য বিন জুয়েল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আয়ুব আলী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুর আলম বাপ্পী, সদস্য সচিব সোহেল রানা, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফ মোহাম্মদ রিপন, যুগ্ম আহবায়ক শিহাবুজ্জামান প্রমুখ।

বক্তারা এ সময় গাজায় মুসলমানদের ওপর অব্যাহত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গাজায় মুসলিম ভাই-বোনদের ওপর ইসরায়েলি হামলা একটি মানবতাবিরোধী অপরাধ। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতিমধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলি সেনারা।

এদিকে, একই ঘটনায় সাতক্ষীরা আহছানিয়া মিশন আলিম মাদ্রাসা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিশনের সামনে থেকে মিছিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

আহছানিয়া মিশন আলিম মাদ্রাসা ছাত্রদল নেতা হাফেজ আমিনুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশি, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রতলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, সাতক্ষীরা পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহবায়ক মিজান প্রমুখ।

অব্যাহত গণহত্যার গাজায় প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.