Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রমজানের শেষ দশ দিন মক্কা-মদিনায়: ওমরাহ, ইবাদত ও জিয়ারায় এক অনন্য আত্মিক যাত্রা
  • ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮
  • ঐতিহ্যের অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদ—গৌড়ের গৌরবময় স্মৃতি
  • যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালালের ইন্তেকাল
  • যশোরে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কৃষক বাঁচলে দেশ বাঁচবে : হুইপ রকিবুল ইসলাম
  • যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঘীবায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খাঁনের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়ন ঘীবা গ্রামে গণসংযোগ ও মতবিনিময় আলোচনা সভা করেছেন আওয়ামী লীগের নেতা ও দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সামসুর রহমান খান।
দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। হাটবাজার থেকে শুরু করে গ্রামগঞ্জ-পাড়ামহল্লা মোড়ে মোড়ে চায়ের দোকানে গণসংযোগ ও মতবিনিময় সভা করে চলেছেন। সম্ভাব্য চোয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান ইতিমধ্যে ইউনিয়নবাসীর মাঝে নির্বাচনী জাগরণ তৈরি করেছেন। ইতিমধ্যে তিনি তার সহকর্মীদের নিয়ে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুপিকান্তপুর মোড়, পানিছত্র মোড়ের ঘিবাগ্রামে আজগারের চায়ের দোকানে সামনে উপস্থিত লোকজনের সাথে মতবিনিময় সভা করেন। এর পর ঋষি পাড়া মোড়ে মতবিনিময় শেষে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। লক্ষণপুর মোড়ে চায়ের দোকানে মতবিনিময় করেন। ৩ নম্বর ওয়ার্ডের গোপীকান্তপুর বাজার মোড়ের বিভিন্ন চায়ের দোকানদারদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের অনেক দায়িত্ব পালন করে এসেছি। আমার সাংগঠনিক কর্মকান্ডে আপনাদের ভাল লাগলে অবশ্যই আমার জন্য দোয়া ও সমর্থন করবেন। আমি আপনাদের চাওয়া পাওয়ার আশায় এবারে ও চোয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আশা করছি। দল আমাকে মনোনয়ন দিবেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এটাই আমার বাসনা। এ সময় প্রার্থীর সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আতাউর রহমান বুলু, রেজাউল ইসলাম, মোজাফফার হোসেন, যাকাতুজ্জামান যাকাত, স্থানীয় ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. জলিল, আওয়ামী লীগ নেতা হায়দার আলী, আকবর হোসেন,আজগর হোসেন, ইব্রাহীম হোসেন, শরিফুল ইসলাম, আব্দুল্লাহসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবগীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৭, ২০২৬

কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮

মার্চ ১৭, ২০২৬

যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালালের ইন্তেকাল

মার্চ ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.