Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে পেট্রোল বোমা, দেশীয় অস্ত্র উদ্ধার
  • মন্দিরে অনুদান মতিয়ার ফারাজীকে জরিমানা
  • জীবননগরে পাট বোঝাই ট্রাকে আগুন
  • সাতক্ষীরায় সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তায় মানববন্ধন
  • নির্বাচন সহিংসতা রোধে কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া
  • খুলনা বিভাগের ৬ জেলার ১০ টিতে এগিয়ে জামায়াত, ৩ টিতে বিএনপি
  • দু’প্রার্থীর পাল্টা-পাল্টি অভিযোগ খুলনা-৬ আসনে সনাতনী ভোটে জয়-পরাজয়
  • রামপালের বিশাল জনসভায় ডক্টর ফরিদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাঁচড়া ও আরবপুরে খবির গাজীর ব্যাপক গণসংযোগে পরিবর্তনের ডাক

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ সদর আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খবির গাজী তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ তুঙ্গে তুলেছেন।

সোমবার সকাল থেকে তিনি সদর উপজেলার চাঁচড়া ও আরবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন।

সকাল থেকেই জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মাঠে নামেন খবির গাজী। গণসংযোগকালে তিনি ধর্মতলা, মন্ডলগাতী, চাঁচড়া বাজার মোড়, পুলেরহাট বাজার, রাজগঞ্জ রোড ও তপসিডাঙ্গা এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এরপর তিনি ছোট মেঘলা, নতুনহাট বাজার এবং ডুমদিয়া গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

পথসভা ও গণসংযোগকালে খবির গাজী বলেন, ‘যশোর-৩ আসনের মানুষের সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে চাই। অবহেলিত জনপদের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় লাঙ্গল প্রতীকের কোনো বিকল্প নেই। ভোটারদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখছি, তাতে ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে লাঙ্গলের বিজয় নিশ্চিত হবে।’

তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চান। এ সময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও ভোটারদের সহযোগিতা কামনা করেন।

যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য যশোর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট জিএম মুসা, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেকেন্দার আলী, সমাজসেবক জিনিয়া জেরিন লম্মি প্রমুখ। গণসংযোগকালে স্থানীয় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ সমর্থক খবির গাজীর সঙ্গে উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে পেট্রোল বোমা, দেশীয় অস্ত্র উদ্ধার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মন্দিরে অনুদান মতিয়ার ফারাজীকে জরিমানা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

জীবননগরে পাট বোঝাই ট্রাকে আগুন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.