পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছা-কয়রা সড়ক এলাকায় কয়েলী মুক্ত শিববাটি মৎস্য আড়তের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নতুন এ আড়তের উদ্বেদ্ধাধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. আব্দুল মজিদ।
এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রতিযোগিতামূলকভাবে সিণ্ডিকেট মুক্ত ও চাঁদাবাজ মুক্ত আড়ৎ পরিচালনা করবেন। এখানে রাজনৈতিক নেতার পরিচয়ে নয়, ব্যবসায়ী হিসেবে পরিচয় বহন করবেন। এ আড়তে কেউ যেন হয়রানি না হয় তার নিশ্চিয়তা দেয়ার অনুরোধ করে তিনি একই সাথে পরিবেশ দূষণ রোধে খেয়াল রাখার পরামর্শ দেন।
ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লি.’র সভাপতি জি এম শুকুরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সদস্য তুষার কান্তি মন্ডল, অ্যাড. একরামুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মন্টু, বিএনপি নেতা সেলিম রেজা লাকী, শেখ রুহুল কুদ্দুস।
সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন যজ্ঞেশ্বর কার্তিক, আমিনুর রহমান, আনারুল ইসলাম, ফয়সাল আহমেদ সানি, হুরায়রা বাদশা, রাজিব নেওয়াজ, ব্যবসায়ী ফজলুর রহমান বজলু গাজীসহ অন্যান্য ব্যবসায়ীরা।
