Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাঁদাবাজি মামলায় কুখ্যাত রঘুনাথ খাঁ কারাগারে

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার কুখ্যাত রঘুনাথ খাঁ চাঁদাবাজি মামলায় কারাগারে গেছেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তনিমা মন্ডল রঘুনাথ খাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রঘুনাথ খাঁ (৫৭) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর গ্রামের মদন মোহন খাঁ এর ছেলে। বর্তমানে শহরের কাটিয়া আনন্দপাড়ায় থাকেন। চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা গেছে, ২০২৩ সালের ২৪ জানুয়ারি শিমুলিয়া গ্রামের কাজী সুরুজ রঘুনাথ খাঁর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বাদীর খলিসাখালি এলাকায় ছয়শত বিঘার একটি মাছের ঘের রয়েছে। এই ঘের ভূমিহীনদের দিয়ে দখল করে নেওয়ার ভয় দেখিয়ে রঘুনাথ খাঁ তার কাছে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় অন্যান্য আসামিদের সাথে নিয়ে ২০২৩ সালের ২১ জানুয়ারি সন্ধ্যায় গাজীরহাটস্থ অফিসে যেয়ে আবারো পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে। একই সাথে অন্য আসামিদের ভূমিহীন নেতা পরিচয় দিয়ে ঘের দখলের হুমকি দেয়।

মামলাটির দীর্ঘ তদন্ত শেষে দেবহাটা থানার এসআই লাল চাঁদ ২০২৩ সালের ৯ আগস্ট আদালতে রঘুনাথ খাঁ সহ পলাতক সকল আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। এরই প্রেক্ষিতে মামলার এক নম্বর আসামি রঘুনাথ খাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ আদালতের একাধিক সূত্র।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.